ছাত্রী লাঞ্ছনাকারী ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে লাঞ্ছনাকারী শিক্ষার্থী রিফাত আদনানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রিফাতকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লাঞ্ছনার শিকার ছাত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুপারিশ করলে রিফাতকে সন্ধ্যা ছয়টার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে রিফাত তাঁর ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, তাঁর মাকে নিয়ে অশালীন মন্তব্য করায় তিনি ওই ছাত্রীকে লাঞ্ছিত করেছিলেন।