ছাত্রী লাঞ্ছনার ঘটনায় ক্লাস বর্জন, অপরাধীর দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার ক্লাস বর্জন করেন। প্রশাসন ব্যবস্থা না নিলে তাঁরা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন। তবে বিকেলে প্রক্টরের কার্যালয়ে ওই অপরাধী নিজের দোষ স্বীকার করেন।সূত্র জানায়, ওই ছাত্রীর নিরাপত্তা ও দোষী ব্যক্তির শাস্তির দাবিতে পরিসংখ্যান বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে ক্লাস বর্জন করেন। পরে দুপুরে শিক্ষার্থীরা প্রক্টরকে স্মারকলিপি দিতে যান। এ সময় প্রক্টর ছাত্রলীগের নেতাদের সহায়তায় কৌশলে দোষী মুফিজুল হায়দার ওরফে বাবুকে ক্যাম্পাসে ডেকে নিয়ে আসেন। প্রক্টরের কার্যালয়ে মুফিজুলকে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের দোষ স্বীকার করে সবার কাছে ক্ষমা চান।গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র ও ছাত্রলীগের কর্মী মুফিজুল হায়দার ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন।