প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িত ছাত্রলীগের কর্মীদের শাস্তিসহ তিন দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি সমাজবিজ্ঞান ও কলা অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে দোষীদের বিচার, তাঁদের ছবি ও পরিচয় প্রকাশ, তিন দিনের মধ্যে দোষীদের আজীবন বহিষ্কার ও ক্যাম্পাসে ছাত্রী নিপীড়নমূলক ঘটনার বিচারসহ ছাত্রীহলের সামনে অশ্লীল মন্তব্য করা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া।