ছাত্রী লাঞ্ছিত, ছাত্রসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে এক শিক্ষার্থীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা-যোগে ক্যাম্পাসে ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় অটোরিকশার অপর দুই যাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ও বহিরাগত মোহাম্মদ আলী ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছালে বখাটেদের হাত থেকে বাঁচতে ওই ছাত্রী চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে বলে দিয়েছে।