ছাত্রী সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য মেধাভিত্তিক ছাত্রী সংসদের ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রেনুবর রহমান তাঁদের নাম ঘোষণা করেন। এ সময় কলেজের পরিচালনা কমিটির সদস্য জুলফিকার হায়দার উপস্থিত ছিলেন। ওই ছয় সদস্য হলেন সহসভাপতি (ভিপি) রিনথিয়া আক্তার, সাধারণ সম্পাদক মোমিনা আক্তারসহ সুনেত্রা রানী, সাবিহা ইসলাম, সুমাইয়া খান ও কানিজ ফাতেমা। অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, কলেজে ১১টি বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণি চালু রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষের পরীক্ষায় যে শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়, সেই শিক্ষার্থী সহসভাপতি নির্বাচিত হয়। ভিপি রিনথিয়া আক্তার বলেন, পরীক্ষায় ফার্স্ট হয়ে ভিপি হওয়ার মজাই আলাদা।