ছাত্রী সংস্থার জিহাদি কার্যক্রম বন্ধের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় ও ফাজিল-কামিল মাদ্রাসাগুলোতে জামায়াতে ইসলামীর ছাত্রীসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার জিহাদি কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা দুটি চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, সম্প্রতি ইসলামী ছাত্রী সংস্থার নামে একটি ছাত্রীসংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু নারীদের জিহাদে অংশগ্রহণসহ সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা; তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ অরাজক পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাই অনতিবিলম্বে এ অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।