ছাত্রী সংস্থার জিহাদি কার্যক্রম বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় ও ফাজিল-কামিল মাদ্রাসাগুলোতে জামায়াতে ইসলামীর ছাত্রীসংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ‘জিহাদি কার্যক্রম’ বন্ধের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে গত মঙ্গলবার পৃথক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন।
চিঠিতে বলা হয়, সম্প্রতি ইসলামী ছাত্রী সংস্থার নামে একটি ছাত্রীসংগঠন কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু নারীদের জিহাদে অংশগ্রহণসহ সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে। এতে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াসহ অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই অনতিবিলম্বে এ অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন।