ছাত্রী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাওদার অকালমৃত্যুতে শোকসভার আয়োজন করে। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা ফজলুল হক অ্যাভিনিউর কাকলী মোড়ে অবস্থান নেন এবং প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাওদার হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা থেকেও সাওদার হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সভায় সিনেট সদস্য মো. হানিফ, সিরাজউদ্দিন আহমেঞ্চদ প্রমুখ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার সাওদা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে।