ছাত্রী হত্যায় একজনের ফাঁসির আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাবো উপজেলায় সৈয়দা রিনভী আক্তার নামের এক ছাত্রীকে হত্যার দায়ে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ওই হত্যার ঘটনায় করা মামলার রায়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা নজীব আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এই দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন আল আমিন। তাঁর বাড়ি বেলাবোয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালে রিনভীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে মামলা হয়।