ছাত্রী হলে নিরাপত্তার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসিক হলে নিরাপত্তা বাড়ানোর দাবিতে গতকাল রোববার শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবাসিক হলের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রস্তুতি নিলে কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে হলে ফিরিয়ে নেয়।শিক্ষার্থীরা জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের দিলরুবা আবাসিক ছাত্রী হলে সমপ্রতি পুলিশি পাহারা শিথিল করায় বহিরাগত ব্যক্তিদের আনাগোনা বেড়ে গেছে। গত প্রায় এক সপ্তাহে আবাসিক হলের শিক্ষার্থীদের ল্যাপটপ, মুঠোফোন চুরির একাধিক ঘটনা ঘটেছে। এ অবস্থায় কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করার কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল সকাল আটটায় শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করেন। দুপুর ১২টায় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানের প্রস্তুতি নিলে কলেজ কর্তৃপক্ষ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেয়। এই আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা ধর্মঘট প্রত্যাহার করেন।আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, দিলরুবা হলের কয়েকটি কক্ষে গত তিন দিনে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া বিভিন্ন কক্ষের বাথরুমে বহিরাগত ব্যক্তিদের অবস্থান থাকায় ছাত্রীরা নিরাপত্তাহীন অবস্থায় রাত কাটান। নিরাপত্তাহীন এই অবস্থার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা বিক্ষুব্ধ হয়ে ধর্মঘট আহ্বানের প্রস্তুতি নিয়েছিলেন বলে জানান।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অসুল আহমদ চৌধুরী জানান, শিক্ষার্থীরা নিরাপত্তাহীন দাবি করে বিক্ষোভ করেছিলেন। তাঁদের দাবি ছিল নিরাপত্তা বাড়ানোর। দাবি মেনে নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরাদারেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।