ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে চার জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ করার দায়ে বগুড়ায় চারজনের যাবজ্জীবন ও জরিমানা করা হয়েছে।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম গতকাল বুধবার এই আদেশ দেন। এ মামলায় অপর পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের নুরইল গ্রামের মোজামেঞ্চল হকের ছেলে খোকন, ফরজউল্লাহর ছেলে তোজাম, খালেক মুন্সির ছেলে সিরাজ ও সানাউল্লাহর ছেলে বক্কর ওরফে বক্ত। তাঁদের মধ্যে সিরাজ ও বক্কর জামিনে গিয়ে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এই মামলায় অপহরণের দায়ে প্রত্যেকের সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ধর্ষণ ও ধর্ষণকাজে সহায়তা করার জন্য প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৮৭ সালের ৬ আগস্ট বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলার পঞ্চম শ্রেণীর ছাত্রী স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে আসামিরা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। পরে ওই ছাত্রীর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দেওয়ায় আসামিদের মধ্যে খোকন ছাত্রীকে ধর্ষণ করেন। তাঁকে অপর তিন আসামি সহযোগিতা করেন। পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে। ঘটনার পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন।