ছাত্রীকে উক্ত্যক্ত বখাটেকে ১০ ঘা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী গ্রামে গতকাল বুধবার সকালে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে এক বখাটে বেশ কিছুদিন ধরে উক্ত্যক্ত করে আসছিল। স্থানীয় মাতবরেরা বখাটে যুবককে ১০ ঘা বেত মেরে ছেড়ে দিয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গাছবাড়ী গ্রামের সেকান্দার আলীর ছেলে সাদেক আলী গতকাল বুধবার সকালে গাছবাড়ী দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। ওই সময় শিক্ষার্থী বখাটে সাদেক আলীর ভয়ে স্থানীয় নজরুল ইসলামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও গিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ওই বখাটেকে ধরে পিটুনি দিয়ে আটকে রাখে।সাদেক আলীকে আটকে রাখার খবর পেয়ে তাঁর আত্মীয় আতিকুর রহমান তাঁকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। শিক্ষার্থী উক্ত্যক্তের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য মোজামেঞ্চল হক ও মেছের আলী বিকেলে ওই মাদ্রাসার অফিস কক্ষে দুই পক্ষকে ডেকে নিয়ে গ্রাম্য সালিসে বসেন। পরে ওই মাদ্রাসার সুপারের পরামর্শক্রমে বখাটে যুবক সাদেক আলীকে ১০টি বেতের আঘাত দিয়ে ছেড়ে দেওয়া হয়।