প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মধ্যম হালিশহরে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় নেসারুল হাসান নামের এক যুবককে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে জানান, নেসারুল গত বুধবার ওই ছাত্রীর বাসায় গিয়ে তাঁর খালার সঙ্গে দুর্ব্যবহার করেন। বৃহস্পতিবার সকালে কলেজে গিয়ে ছাত্রীকে অপহরণ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দেন। এলাকাবাসী নেসারকে আটক করে পুলিশ ও জেলা প্রশাসনকে খবর দেয়। তাহমিলুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় নেসারকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেওয়া হয়।