ছাত্রীকে উত্ত্যক্ত ও আহত করায় চার বহিরাগতকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও আহত করার ঘটনায় চারজন বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রী বিশ্ববিদ্যালয় গোলচত্বর এলাকা থেকে ছাত্রীনিবাসে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা চার যুবক তাঁকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে মোটরসাইকেলের ধাক্কায় ওই ছাত্রী বাঁ হাতে গুরুতর আঘাত পান। উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা বহিরাগত চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। কোনো ধরনের অনুমতি না নিয়ে ওই চারজন বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে। বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ওই ছাত্রীকে আহত করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছর বহিরাগত যুবকদের হাতে ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও নিরাপত্তাব্যবস্থা জোরদার না থাকায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অনেকে মনে করে।