ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটে যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর নগরের ইপিডেজ এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ড পাওয়া যুবকেরা হলেন ফয়সাল (১৮) ও জাহিদ (১৮)। তাঁদের মধ্যে ফয়সালকে এক বছর এবং জাহিদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নগরের ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ইপিজেডের বেপজা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী আজ দুপুরে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় তাকে ফয়সাল ও জাহিদ উত্ত্যক্ত করে। এর আগেও তাঁরা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল। আজ ওই ছাত্রীর পরিবারের এক সদস্য বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাজা দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।