ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন। ইউএনও) ও নির্বাহী হাকিম নমিতা দে এ আদালত পরিচালনা করেন।
সাজা পাওয়া তরুণের নাম মো. সুমন মিয়া (২১)। তিনি পূর্বধলার সোহাগী ডহর গ্রামের বাসিন্দা।
ছাত্রীটির পরিবার, পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সুমন মিয়া বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেয়েটি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সুমন পথরোধ করে উত্ত্যক্ত করেন। একপর্যায়ে তিনি মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এসে সুমনকে আটক করে থানায় খবর দেয়।