ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বখাটের ছয় মাসের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল শুক্রবার নাজমুল ইসলাম (১৯) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্র জানায়, নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করেন নাজমুল। ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। শিক্ষকেরা ঘটনাটি কালিয়াকৈর থানায় জানালে পুলিশ নাজমুলকে গ্রেপ্তার করে। পরে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ নাজমুলকে ছয় মাসের কারাদণ্ড দেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।