ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ভর্তি হওয়া এক ছাত্রী তাঁকে উত্ত্যক্ত করার অভিযোগ করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আবদুর রউফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে সোমবার রাতে এই নোটিশ দেওয়া হয়।আগামী ১১ জুন তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ১৫ মে আবদুর রউফ সদ্য ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে।