ছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে কোচিংয়ে যাওয়ার পথে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দীপক রাজবংশী নামের এক কলেজছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার এস এম জামাল আহমেদ এ রায় দেন। প্রায় ছয় মাস ধরে কাটাইমোড় এলাকায় কোচিংয়ে আসা-যাওয়ার পথে উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন দীপক।