ছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ডেন্টাল মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নুরুজ্জামান আহম্মেদ (৪০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার আদালতের নবিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মুসা জঙ্গী ওই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক নুরুজ্জামানের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খাতাদল গ্রামে। গতকালই তাঁকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নুরুজ্জামান গত এপ্রিলে নিজেকে রংপুর ডেন্টাল মেডিকেল কলেজের একজন শিক্ষক পরিচয় দিয়ে ওই ছাত্রীর সঙ্গে পরিচিত হয়ে তাঁর মুঠোফোন নম্বর নেন। এরপর থেকে নুরুজ্জামান ওই ছাত্রীকে মুঠোফোনে ফোন করে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতে থাকেন।