ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে (১৯) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শারমিন আক্তার জাহান এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত তরুণ একই উপজেলার পূর্ব মাধনগরের বাসিন্দা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, সোমবার উপজেলার মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। এ সময় পথের মাঝে খালিদ রাব্বানীসহ তাঁর কয়েকজন সহযোগী নিয়ে ওই ছাত্রীদের পথরোধ করে উত্ত্যক্ত করেন। পরে ছাত্রীদের অভিভাবকেরা থানায় লিখিত অভিযোগ করলে ওই তরুণকে পুলিশ আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে আটক তরুণকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।