ছাত্রীকে উত্ত্যক্ত করায় নয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার দায়ে আজ মঙ্গলবার জবায়ের হোসেন (২১) নামে এক তরুণকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান।

ইউএনও বলেন, আদালত পরিচালনার সময় আটক জবায়েরের অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় জবায়ের তাঁর অপরাধ স্বীকার করেন।
নবম শ্রেণির ওই ছাত্রী বলে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই যুবক তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। অশ্লীল কথা বলত। গতকাল সোমবার বিকেলে সে বাড়ির সামনে বের হলে জবায়ের তাঁকে উত্ত্যক্ত করেন।
ওই মেয়ের বাবা বলেন, প্রায় দেড় বছর ধরে জবায়ের তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। জবায়েরের বাবাকে জানিয়েও কোনো উপকার পাননি। গতকাল বিকেলে পুনরায় জবায়ের তাঁর বাড়ির সামনে এসে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতে থাকলে গ্রামের লোকজন তাঁকে আটক করে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, আটকের পরে জবায়েরকে আজ ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সাজা দেওয়ার পর তাঁকে বগুড়া কারাগারে জেলখানায় পাঠানো হয়েছে।