ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. বাবু (১৭) নামের এক বখাটের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গত শুক্রবার সকাল সাতটার দিকে বখাটে বাবু স্থানীয় মাদ্রাসার ওই ছাত্রীর বাসায় গিয়ে তাকে উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় লোকজন বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিন দুপুরে পুলিশ বাবুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে ওই সাজার আদেশ দেন। বাবু কুমিরমারা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।