ছাত্রীকে উত্ত্যক্ত, বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ বন্দরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. ইমন (১৮) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীন তাঁকে এ দণ্ড দেন।
ইউএনও মিনারা নাজমীন বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার রাতে ইমনকে আটক করে পুলিশ। আজ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দণ্ড দেওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম বলেন, ইমনকে কারাগারে পাঠানো হয়েছে।