ছাত্রীকে উত্ত্যক্ত মীমাংসা বৈঠকে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শনিবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মীমাংসা চলাকালে উত্ত্যক্তকারী মওদুদ আহমেদের সাঙ্গপাঙ্গরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে আহত করেছে।
পরে ভ্রাম্যমাণ আদালত উত্ত্যক্ত করার দায়ে মওদুদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। হামলার ঘটনায় মামলার প্রস্তুত নিচ্ছে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ আবদুস সালাম ওই দণ্ড দেন। মওদুদ খুলনা পলিটেকনিকের তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি গাংনী পৌরসভার শিশিরপাড়ায়।
আহত ব্যক্তিরা হলেন ওই ছাত্রীর বাবা ও এক চাচাতো ভাই। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।