ছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের স্কুলছাত্রীকে (১৫) উত্ত্যক্তের অভিযোগে মোহামঞ্চদ রায়হান ওরফে নুরনবীকে (২৩) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান এ রায় দেন। এরপর রায়হানকে সেনবাগ থানায় সোপর্দ করা হয়। আজ মঙ্গলবার তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলা কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ওই স্কুলছাত্রীকে একই ইউনিয়নের খাজুরিয়া গ্রামের সামছুল হকের ছেলে রায়হান স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। এতে ওই ছাত্রীর বিদ্যালয়ে যাওয়াও বন্ধ করে দেন অভিভাবকেরা।
গত রোববার রাতে রায়হান তাঁর কয়েকজন সহযোগী নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে মুঠোফোনে ঘর থেকে বের হতে বলেন। এ সময় ওই ছাত্রী তাঁর পরিবারের লোকজনকে ঘটনা জানালে তাঁরা রায়হান ও তাঁর এক সহযোগীকে আটক করেন।