ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মো. সাগর (২২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস ১৫ দিন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সাগরের বাড়ি উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে। আদালতের আদেশের পর সাগরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র জানায়, সাগর স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল ইউএনওর নির্দেশে পুলিশ সাগরকে আটক করে। দুপুরে ইউএনও তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।