ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে নেত্রকোনায় রনি মোল্লা (২৩) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরের দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে এক অভিযানে আদালত তাঁকে এ দণ্ড দেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী হাকিম শরীফ উদ্দিন।
নির্বাহী হাকিম শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত রনির বাড়ি পৌর শহরের বারহাট্টা রোড এলাকায়। তিনি বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই শহরের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করতেন। আজ দুপুরে মেয়েটি বাড়ি ফিরছিলেন। তখন তাকে উত্যক্ত করতে থাকেন রনি। তখন স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেয়। দুপুর ১২টার দিকে রনিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।