ছাত্রীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী (১৩) গত শনিবার রাতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাবার দোকানে যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের বলিহার গ্রামের এক বখাটে দুই বন্ধুসহ মেয়েটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল রোববার তিনজনকে আসামি করে পীরগাছা থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায়ই ইউনিয়নের বলিহার গ্রামের বখাটে শিহাব মিয়া (২০), তাঁর বন্ধু একই গ্রামের আরিফ মিয়া (১৮) ও নয়ন মিয়া (২১) মিলে উত্ত্যক্ত করতেন। মেয়েটি গত শনিবার বিকেলে বাড়ি থেকে বাবার মুদি দোকানে যাচ্ছিল। পথে অনন্তরাম জানেরপাড় নামক স্থানে শিহাব, আরিফ ও নয়ন তার পথরোধ করে জোর করে টেনে পাশে গ্রামের এক খেতে নিয়ে যান। পরে বাকি দুজন চলে গেলে শিহাব মেয়েটিকে ধর্ষণ করেন। রাত নয়টার দিকে মেয়েটিকে ফেলে শিহাব পালিয়ে যান। থানার পরিদর্শক আতিয়ার রহমান, এ ঘটনায় মামলা হয়েছে।  পীরগাছা (রংপুর) প্রতিনিধি