ছাত্রীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চার বখাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কলেজছাত্রীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলার শাখারীকাঠি গ্রামের চার বখাটে কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছাড়ার হুমকি দেয়। বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষোভ প্রকাশ করে পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ইভ টিজিংয়ের শিকার ওই ছাত্রীকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।