ছাত্রীকে বিয়ে করায় শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেম করে এসএসসি পরীক্ষার্থীকে বিয়ে করার অপরাধে শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম মাহমুদুল হক। তিনি উল্লাপাড়ার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ইসলাম ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তারের সঙ্গে মাহমুদুল হকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার রাত থেকে তাঁরা নিখোঁজ হন। এরপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বরখাস্ত দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, দোষ প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।