প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করায় একই বিভাগের এক সহযোগী অধ্যাপকের পদাবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটি’র তদন্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক সাখাওয়াত হোসেনকে সহযোগী থেকে পদাবনতি দিয়ে সহকারী অধ্যাপক করা হয়েছে। এ ছাড়া আগামী দুই বছরের মধ্যে তিনি পদোন্নতির জন্য কোনো আবেদন করতে পারবেন না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন। এই শাস্তি তাঁর অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে৷