ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষককে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নসিরপুর দৌলতগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক হাফিজুর রহমান (৪০) দীর্ঘদিন থেকে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবার সহকারী শিক্ষকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে হাফিজুর রহমান নিজকক্ষে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ সময় ওই ছাত্রীর দুই সহপাঠী ঘটনাটি দেখে ফেলে এবং বিদ্যালয় থেকে ফিরে ওই ছাত্রীর পরিবারকে জানায়।