ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আখাউড়ায় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পৌর শহরে একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল রোববার বিকেলে নিজ বিদ্যালয় থেকে পুলিশ ওই শিক্ষককে আটক করে। সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে ওই ছাত্রীর মা আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় তাঁঁকে গ্রেপ্তার দেখানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক গত ২৯ জুন শ্রেণীকক্ষে পড়ানোর একপর্যায়ে ওই ছাত্রীর বেঞ্চে গিয়ে বসেন। এরপর তিনি ওই ছাত্রীর শরীরে হাত দেন। ছাত্রীটি তখন কাঁদতে কাঁদতে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। এরপর সে বিষয়টি তার মাকে জানালে তাৎ ক্ষণিক মেয়েকে নিয়ে তিনি বিদ্যালয়ে আসেন। ছাত্রীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়ে বিচার দাবি করেন।ওই ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, বিদ্যালয় থেকে বিচার করার আশ্বাসে এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি চুপ ছিলেন। কিন্তু গতকাল পুলিশ তাঁর বাড়ি গিয়ে ঘটনা জানতে চাইলে তিনি জানান। এরপর থানায় অভিযোগ করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনা জানার পর বিদ্যালয় পরিচালনা কমিটি ও অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে ওই শিক্ষককে সতর্ক করা হয়। এ ছাড়া আগামী শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।পুলিশের হেফাজতে থাকা এই শিক্ষক সাংবাদিকদের কাছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ভুল করে ওই ছাত্রীর গায়ে হাত লেগেছিল।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্রীটির মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।