ছাত্রীকে স্যান্ডেলপেটা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে এক ছাত্রীকে স্যান্ডেলপেটা করেছেন এক শিক্ষক। শনিবার মতলব পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে।ওই ছাত্রী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে। ওই ছাত্রীর অভিযোগ, ‘হিসাব বিজ্ঞানের ক্লাসের শেষ পর্যায়ে আমি মো. শামসুল হক স্যারকে ঘণ্টা বাজার কথা সঞ্চরণ করিয়ে দিলে তিনি আমার মাথার চুল ধরে টান দেন। প্রতিবাদ করায় তিনি সবার সামনে আমাকে কয়েকবার জুতাপেটা করেন। তাঁর কাছে প্রাইভেট না পড়ায় তিনি এমনটি করেছেন।’জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মো. শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘হিসাব বিজ্ঞানের ক্লাস শেষে ঘণ্টা বাজার পর ওই ছাত্রী হইচই করছিল। থামতে বলায় সে আমার সঙ্গে বেয়াদবি করে। এতে রাগের মাথায় ওকে স্যান্ডেল দিয়ে পিটাই।’ তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহামঞ্চদ কবির হোসেন বলেন, ‘ঘটনার পর ওই শিক্ষক অনুতপ্ত হয়ে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’