রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ঘটনায় জড়িত বহিরাগত ওই যুবকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র শীল, অধ্যাপক সাইয়েদুজ্জামান, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ। পরে তাঁরা অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ মিজানউদ্দিনের কাছে স্মারকলিপি দেন।
নগরের মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, হামলার ঘটনায় ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। যুবককে ধরতে অভিযান চলছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের ওই ছাত্রীকে ছুরিকাঘাত করেন স্থানীয় যুবক মমতাজুল ইসলাম।