ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল বুধবার মো. লাঞ্জু ও হাবিবুর রহমান নামের দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। তাদের বাড়ি উপজেলার আমলিতলা গ্রামে। এলাকাবাসী জানান, ওই দুজন প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে স্কুল ও মাদ্রাসাগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করত। গতকাল বেলা ১১টার দিকে তারা পৌর এলাকার জোনাইল নয়াপাড়া পি কে মাহমুদ দাখিল মাদ্রাসার পঞ্চম ও সপ্তম শ্রেণীর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ সময় ওই দুই ছাত্রী কৌশলে তাদের গোপালপুর গ্রামে নিয়ে যায়। পরে ওই গ্রামের অভিভাবকেরা তাদের বেঁধে রাখে। খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।