ছাত্রীদের উত্যক্তের দায়ে দুই কিশোরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় ছাত্রীদের উত্যক্তের দায়ে দুই যুবককে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে জেলার নির্বাহী হাকিম সৈয়দা নাফিস সুলতানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নওদা বন্ডবিল গ্রামের বাসিন্দা বিপ্লব হোসেন (১৮) ও সাগর মাহমুদ (১৫)।
আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই দুজনসহ কয়েকজন বিদ্যালয়ে যাতায়াতের সময় ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করলে তাঁরা এক অভিভাবককে মারধরও করেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার রাতে বিপ্লব ও সাগরকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাঁদের দণ্ড দেওয়া হয়।
নির্বাহী হাকিম সৈয়দা নাফিস সুলতানা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।