ছাত্রীদের করণীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং প্রতিরোধে বেড়া থানার পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের সচেতন করতে এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই আওতায় গত রোববার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বেড়া মনজুর কাদের মহিলা কলেজে গিয়ে ছাত্রীদের এ বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য দেন। রাস্তাঘাটে কোনো ছাত্রীকে কোনো বখাটে উত্ত্যক্ত করলে সে ক্ষেত্রে তাদের করণীয় নানা দিকনির্দেশনা দেন তিনি। তিনি ছাত্রীদের তাঁর মোবাইল ফোনের নম্বর দিয়ে যেকোনো প্রয়োজনে ফোন করার পরামর্শ দেন।