ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কলেজছাত্রীদের নিয়ে দুই মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।

দুপুরে নীলফামারী সরকারি মহিলা কলেজ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারীর জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক। উদায়াঙ্কুর সেবা সংস্থা ও নীলফামারী সরকারি মহিলা কলেজ আয়োজিত প্রশিক্ষণে ওই কলেজের ৩১ জন ছাত্রী অংশ নেন। কলেজের অধ্যক্ষ এ টি এম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ আতাউর রহমান মণ্ডল প্রমুখ।