ছাত্রীদের কারাতে শেখানোর উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্ত্যক্তকারী বখাটের হাত থেকে নিজেদের রক্ষার জন্য স্কুল-কলেজগামী ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে টাঙ্গাইলের জেলা প্রশাসন। গত সোমবার সকালে টাঙ্গাইল শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইভ টিজিং-বিরোধী সচেতনতামূলক সভায় প্রশাসনের কর্মকর্তারা এই কথা জানান। জেলা প্রশাসনের উদ্যোগে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয়ের সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সাইফুল্লাহিল আজিম, সাবেক সাংসদ ফজলুর রহমান খান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী তালুকদার, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মারুফুজ্জামান প্রমুখ।