ছাত্রীদের দুটি মেসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে গত শনিবার রাতে ছাত্রীদের দুটি মেসে আগুন লেগে যায়। এতে কয়েকটি কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।
আগুনে পুড়ে যাওয়া ছাত্রী মেস দুটি হলো শশী ছাত্রী মেস ও অনুরুদ্ধ ছাত্রীনিবাস। মেস দুটি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে।
মেস দুটির শিক্ষার্থীরা বলেন, গত শনিবার রাতে শশী ছাত্রী মেসে প্রথমে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। এতে ওই মেসের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কক্ষের ভেতরে থাকা ছাত্রীদের বইপত্র, গুরুত্বপূর্ণ কাগজ, আসবাব, ল্যাপটপ ও ফ্রিজ পুড়ে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের অনুরুদ্ধ ছাত্রী মেসে। ওই মেসেও কয়েকটি কক্ষ পুড়ে যায়।