ছাত্রীদের লাঞ্ছনা তিন বখাটে জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে দুই কলেজছাত্রীকে চপেটাঘাত করার অভিযোগে তিন বখাটেকে ধরে গণধোলাই দিয়েছে জনতা। গত শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার খোলাহাটি বাসস্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ আটক তরুণদের থানায় নিয়ে আসে। ভুক্তভোগী ছাত্রীরা জানান, তাঁরা তরুণদের চেনেন না। পরে বদরগঞ্জ ভূমি কার্যালয় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোলাহাটি ডিগ্রি কলেজের দুজন ছাত্রী ওইদিন কলেজ শেষে রিকশাভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল আরোহী তিন তরুণ চলন্ত অবস্থায় রিকশাভ্যান আরোহী এক ছাত্রীর পিঠে চপেটাঘাত করেন। এরপর সামনে গিয়ে আরও একজন ছাত্রীকে উত্ত্যক্ত করে একটি গাছের নিচে অপেক্ষা করতে থাকেন। এ সময় ছাত্রীদের চিত্কারে স্থানীয় জনতা এগিয়ে এসে তিন বখাটেকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।আটককৃতরা হলেন, রংপুর শহরের ধাপ এলাকার মামুনুর রশিদ (২৭), ওসমান সিকদার (২০) ও শফিউল আলম ওরফে স্বপন (২৫)। ভ্রাম্যমাণ আদালত ওসমান সিকদারকে দুই মাস, মামুনুর রশিদকে এক মাস ও স্বপনকে সাত দিনের কারাদণ্ড দেন। গত শনিবার রাত আটটায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ওই রায় দেন।