ছাত্রীদের সহজ শর্তে বাইসাইকেল প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ উপজেলার ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৫ জন ছাত্রীকে নতুন বাইসাইকেল দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে বদরগঞ্জ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে সহজ শর্তে দেওয়া ঋণের টাকায় সাইকেল কিনে তা ছাত্রীদের হাতে দেন ব্যাংক ব্যবস্থাপক সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর রউফ সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ।
সপ্তম শ্রেণির নিশিমণির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটার। প্রতিদিন সে পায়ে হেঁটে স্কুল করত। নতুন সাইকেল হাতে পেয়ে সে বলে, আজ থেকে আর হেঁটে স্কুল করতে হবে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান বলেন, বিদ্যালয়টি প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এখানে গরিব মানুষের মেয়েরা লেখাপড়া করে। এই বাইসাইকেল ছাত্রীদের যথাসময়ে বিদ্যালয়ে যাওয়া-আসার পথ সুগম করবে।