ছাত্রীদের হোস্টেলে নতুন পানির পাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানির সংকট থেকে রেহাই পেয়েছেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের তাপসী রাবেয়া হোস্টেলের ছাত্রীরা। গত সোমবার দুপুরে হোস্টেলটিতে একটি নতুন পানির পাম্প স্থাপন করা হয়েছে।
হোস্টেলের সুপার সাইদুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, সোমবার বেলা দুইটায় নতুন পানির পাম্প কিনে হোস্টেলে স্থাপন করা হয়েছে। এখন আর পানির কোনো সমস্যা নেই।
একমাত্র পাম্পটি বিকল হয়ে যাওয়ায় পানি-সংকটে ১১ দিন ধরে দুর্বিষহ দিন কাটাচ্ছিলেন হোস্টেলটির ছাত্রীরা।