ছাত্রীনিবাস থেকে মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড নার্সিং ইনস্টিটিউটের একটি ছাত্রীনিবাস থেকে গত সোমবার রাতে কামরুন্নাহার নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।কামরুন্নাহারের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পীরপুর গ্রামে।পুলিশ ও সহপাঠী সূত্র জানায়, সোমবার ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী কামরুন্নাহার (১৮) ক্লাস শেষে ওই ছাত্রীনিবাসের নিজ কক্ষে ফেরেন। বিকেলে তিনি সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেন। সন্ধ্যার পর তাঁকে কয়েক দফায় কক্ষ থেকে বের হতে দেখা যায়। রাত সাড়ে নয়টার দিকে তাঁর কক্ষের অন্য ছাত্রীরা খাবারকক্ষে যান। এ সময় কামরুন্নাহার বাইরে ছিলেন। খাবার খেয়ে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা কক্ষে ফিরে দেখেন, জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কামরুন্নাহারের লাশ ঝুলছে। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।