ছাত্রীনিবাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের একটি কক্ষে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির সব জিনিস পুড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বেলা ১১টার দিকে ছাত্রীনিবাসের তিনতলার ৩০৫ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্ষটি তালা দেওয়া ছিল। আগুনে ভেতরের বই-খাতা, কাপড়-চোপড়, বৈদ্যুতিক পাখা, বিছানাসহ সব আসবাব পুড়ে গেছে। ঘটনার সময় কক্ষের তিন ছাত্রী ক্লাসে ছিলেন।