ছাত্রীনিবাসের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে ৫০০ আসনের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ছাত্রীনিবাস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, অধ্যক্ষ রেনুবর রহমান, ওসি বজলুল রশিদ প্রমুখ। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে আগামী তিন বছরের মধ্যে ২২ কোটি দুই লাখ টাকা ব্যয়ে ছাত্রীনিবাসটি নির্মাণ করা হবে। কলেজের অধ্যক্ষ মো. রেনুবর রহমান বলেন, বর্তমানে কলেজের দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে ৬০০ শিক্ষার্থী টিনের তৈরি ছাত্রীনিবাসে গাদাগাদি করে থাকেন।