ছাত্রীর অশ্লীল পোস্টার বানিয়ে বিতরণ প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কম্পিউটারের মাধ্যমে এক মাদ্রাসাছাত্রীর অশ্লীল পোস্টার তৈরি করে বিতরণের অভিযোগে শামীম হোসেন (১৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার রাতে উপজেলার আফতাবগঞ্জ বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে শামীমের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার যে কম্পিউটার দিয়ে অশ্লীল ছবি তৈরি করা হয়, সেটি জব্দ করা হয়।গত ২৭ এপ্রিল অশ্লীল পোস্টার তৈরি করে বিতরণের অভিযোগে ওই মাদ্রাসাছাত্রীর বাবা নবাবগঞ্জ থানায় চার ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলায় শামীমকে প্রধান আসামি করা হয়। ৩০ এপ্রিল ‘ছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে পোস্টার, তরুণের গা ঢাকা’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে আফতাবগঞ্জ বাজার থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়।