ছাত্রীর অশ্লীল ভিডিও ছড়ানোর দায়ে বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে গতকাল শনিবার নওশাদ আলী (৩০) নামের এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ সূত্রে জানা গেছে, খয়রা গ্রামের বখাটে নওশাদ কম্পিউটারের মাধ্যমে এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র তৈরি করেন। পরে তিনি ওই ছাত্রীর পরিবারকে ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। সপ্তাহ খানেক আগে নওশাদ ভিডিওচিত্রটি মুঠোফোনের মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেন। নিরুপায় হয়ে গতকাল দুপুরে ওই ছাত্রীর পরিবার বাগমারা থানাকে বিষয়টি জানায়। অভিযোগ পাওয়ার পর বিকেলে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে নওশাদকে আটক করে। এ সময় তাঁর কাছে থাকা মুঠোফোন থেকে ওই ভিডিওচিত্রটি উদ্ধার করে পুলিশ।ওই দিন বিকেলে নওশাদকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।